ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সিএম আনোয়ার হোসেন
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর খিলক্ষেত থানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম আহ্বায়ক সিএম আনোয়ার হোসেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও সম্প্রীতির এক অনন্য উৎসব। দীর্ঘ সময়ের নানা সংকট ও বিভেদ পেরিয়ে দেশ আজ একটি নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। সিএম আনোয়ার হোসেন আরও বলেন, “ঈদের এই আনন্দঘন মুহূর্তে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যেন একে অপরের সঙ্গে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হই। সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই হোক আমাদের অঙ্গীকার। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি'র যুগ্ন আহবায়ক আখতার হোসেন এর পক্ষ থেকেও দেশবাসীকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি খিলক্ষেত থানা এলাকাসহ দেশের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।