ঈদ-উল ফিতর উপলক্ষে ফুলপুরবাসীকে শুভেচ্ছা জানালেন আলহাজ্ব সিদ্দিকুর রহমান
:মোঃ সোহাগ মিয়া বিশেষ প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ময়মনসিংহ জেলা ফুলপুর থানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-আহবায়ক আলহাজ্ব সিদ্দিক রহমান । এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও সম্প্রীতির এক অনন্য উৎসব। দীর্ঘ সময়ের নানা সংকট ও বিভেদ পেরিয়ে দেশ আজ একটি নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। আলহাজ্ব সিদ্দিকুর রহমান আরও বলেন, “ঈদের এই আনন্দঘন মুহূর্তে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যেন একে অপরের সঙ্গে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হই। সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া উত্তর ময়মনসিংহের একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার ও ময়মনসিংহ ৪- সদর আসনের সংসদ সদস্য আবু ওহাব আকন্দ এর পক্ষ থেকেও দেশবাসীকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি ফুলপুর থানা এলাকাসহ দেশের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।ঈদ মোবারক ঈদ মোবারক