উত্তরায় অগ্নিকাণ্ডে নিহত ৩
শহিদুল ইসলাম খোকন :
রাজধাবীর উত্তরা অগ্নিকাণ্ডে ৩ জন নিহত হয়েছে। শুক্রবার সজালে ১১ নাম্বার সেক্টরের এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুকবার ১৬ জানুয়ারী আনুমানিক সকাল ৯টার দিকে উত্তরার ১১ নাম্বার সেক্টরের ১৮ নাম্বার রোডের ৩৪ নম্বর হাউজের ৭ তলা ভবনেট দ্বিতীয় তলায় হটাৎ আগুন লেগে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে তৃতীয় তলায়ও ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদ ইয়াসিন বলেন, আমাদের ৪ টি ইউনিট খুব দ্রুত সময়ে এসে আগুন নিয়ন্ত্রণে এনে ১০ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠাই। সেখানে গুরতর দগ্ধ ৩ জন মারা গেছে।
আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সোনারগাঁও জনপথ ও হাউজবিল্ডিং এলাকা, উত্তরা পূর্ব জোন, ট্রাফিক উত্তরা ডিভিশনে টহল দায়িত্বরত পুলিশ সার্জেন্ট এসএইচ শান্ত জানান, এ খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ করি এবং আহতদের কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠাই।
শহিদুল ইসলাম খোকন
স্টাফ রিপোটার
তারিখ-১৬/০১/২০২৬ ইং
মোবাইল- ০১৮২৪০২৯৬০৮