উত্তরা দলিপাড়া এ এম স্কুল এন্ড কলেজের এসএসি ২০২৬-এ গৌরবময় ফলাফল*
*পাশের হার ৯৭%, গোল্ডেন প্লাস সহ কৃতিত্বপূর্ণ সাফল্য
মোঃ সোহাগ মিয়া প্রতিবেদনে
রাজধানীর উত্তরা দলিপাড়া অবস্থিত এম স্কুল এন্ড কলেজ এসএসসি ২০২৬ পরীক্ষায় আবারও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। এবারের পরীক্ষায় প্রতিষ্ঠানটির পাশের হার দাঁড়িয়েছে ৯৭%। উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী গোল্ডেন প্লাস পেয়ে প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করেছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, কঠোর পড়াশোনা, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক তদারকি এবং অভিভাবকদের সহযোগিতার কারণেই এবছর এত ভালো ফল সম্ভব হয়েছে।
এ এম স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু তাহের খান আবুল এই ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, “১৯৯২ সালে প্রতিষ্ঠিত আমাদের এই বিদ্যাপীঠ শুরু থেকেই গুণগত শিক্ষা নিশ্চিত করে আসছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আজকের এই অবস্থানে এসেছি। ভবিষ্যতেও এই সাফল্যের ধারা ধরে রাখবো ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “যেসব শিক্ষার্থী গোল্ডেন প্লাস সহ কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে তাদেরকে আন্তরিক অভিনন্দন। একইসাথে যারা অক্লান্ত পরিশ্রম করে শিক্ষার্থীদের গড়ে তুলেছেন সেই সম্মানিত শিক্ষক-শিক্ষিকা এবং সহযোগিতা করেছেন অভিভাবকবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই।”
শিক্ষক-শিক্ষিকারা জানান, বছরজুড়ে নিয়মিত ক্লাস, মডেল টেস্ট এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ কেয়ার ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়। অভিভাবকরাও সন্তানদের পড়াশোনার বিষয়ে সচেতন থাকায় ফলাফলে এর ইতিবাচক প্রভাব পড়েছে।
উত্তরা দলিপাড়া এলাকায় শিক্ষা বিস্তারে এম স্কুল এন্ড কলেজ ১৯৯২ সাল থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রতিষ্ঠানটির এমন ধারাবাহিক সাফল্য এলাকার শিক্ষার মানোন্নয়নে নতুন অনুপ্রেরণা যোগ করবে বলে মনে করছেন স্থানীয়রা।