করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে দিয়াবাড়ি লেক পরিষ্কারে নামলেন তুরাগ থানা স্বেচ্ছাসেবক দল ও কৃষক দল
মোঃ সোহাগ মিয়া স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিষ্কার-পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে সাড়া দিয়ে দিয়াবাড়ি ৩ নং ব্রিজ লেক পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়েছেন তুরাগের নেতাকর্মীরা।
ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের নির্দেশে এবং তুরাগ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ ও কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে আজ সকালে এই কর্মসূচি পালন করা হয়।
ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় দিয়াবাড়ি লেকের পানি ও আশপাশের আবর্জনা পরিষ্কার, আগাছা অপসারণ এবং জমে থাকা ময়লা অপসারণের কাজ নিরলসভাবে করে যাচ্ছেন তুরাগ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন তুরাগ থানা স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। তারা নিজ হাতে ঝাড়ু, কোদাল ও বেলচা নিয়ে লেকের পাড় পরিষ্কার করেন।
কর্মসূচির নেতৃত্বদানকারী তুরাগ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে আমরা অনুপ্রাণিত। আমাদের নেতা এস এম জাহাঙ্গীর হোসেনের নির্দেশনায় আমরা শুধু রাজনীতি নয়, মানুষের সেবায় মাঠে থাকব। ডেঙ্গুর প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে এই পরিষ্কার অভিযান অব্যাহত থাকবে।"
কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন বলেন, "করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানই আমাদের পথচলার অনুপ্রেরণা। উত্তরাকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে আমরা সবাই মিলে কাজ করব।"
এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে দিয়াবাড়ি লেক অপরিষ্কার থাকায় ডেঙ্গু ও দুর্গন্ধের ভয় ছিল। বিএনপি নেতাকর্মীদের এই উদ্যোগে তারা আশ্বস্ত হয়েছেন।