
প্রকৃতি ভীষণ ভালোবেসে
হয়ে গেছি মোর কবি ,
কলম আমার নৃত্য সঙ্গী
কলমে আঁকি প্রেমের ছবি ।
কবিতা লিখে না আয়ের আশায়
কবিতায় সুখের সামরাজ্য গড়ি,
প্রেম দিয়ে পৃথিবীর রাজ্যে
মানুষের মন জয় করি।
কবিদের মন অনেক বড়ো
হোক ছোট ঘর বাড়ি ,
কবিদের ভাত কোথায় পাবে
চিন্তা ভাবনা না করি ।
কবি-রা হলো প্রকৃতিপ্রেমি
কবিতা মোদের খোরাক ,
কবি-রা হতে চায় না ধনের ধনী
মনের ঘরে ছড়ায় জয়ঢাক।
টাকা দিয়ে দেশ কেনা যায়
টাকা ছাড়া হয় নিশ্বঃ
কবিতা দিয়ে মন কেনা যায়
কিনা যায় সারা বিশ্ব ।
টাকার জোরে মন্ত্রী হতে পারো
হতে পারো বিশ্বের বড়ো লোক,
কবিতা দিয়ে বিশ্ব কিনি আমি
ভালোবাসায় বাঁধি চির সুখ।
কবিরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধনী
উন্নত তাদের মন ও শির ,
কলমের আঁচড়ে মানুষের মনে
অবিনশ্বর শ্রেষ্ঠ বীর ।
হয় না তারা নত জানো কোথাও
মানে না তারা কভু হার ,
পৃথিবীর সুখ পায়ে ঠেলে কবি
ঘর ছেড়ে যায় বারেবার ।
অর্থের স্বার্থের লোভী নয় কবি
প্রেমের টানে সদা বিরাজমান,
কবিতার মাঝে তৃপ্তি খুঁজে ফিরে
কলমে আঁচড়ে বাঁধে সম্মান ।