খিদির হাসড়া সমাজসেবা ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি মোঃ ওয়াজেদ আলী সরকার দেশবাসীকে পবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা জানিয়েছেন।
নিউজ ডেক্সঃ
মানবতার হাত বাড়াই ও অসহায় দের পাশে দাড়াই এই স্লোগান নিয়ে ২০২৪ ইং সালে বগুড়া জেলার শেরপুর উপজেলায় সুঘাট ইউনিয়নের প্রত্যান্ত গ্রামে গড়ে উঠেছে খিদির হাসড়া সমাজসেবা ফাউন্ডেশন, নামক প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।
শুভেচ্ছা বক্তব্যে খিদির হাসড়া সমাজসেবা ফাউন্ডেশনের সভাপতি মোঃওয়াজেদ আলী সরকার দেশবাসীকে পবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন ঈদ মানে আনন্দ ঈদ মানে খুঁশি। ঈদ বয়ে আনুক সকল মুসলমান ভাই বোন দের অনাবিল সুখ এবং সমৃদ্ধি।
তিনি আরো বলেন ঈদের আনন্দ সকলে মিলেমিশে অসহায় ও হতদরিদ্রের মাঝে ঈদ আনন্দ কে ভাগাভাগি করে নেওয়া হচ্ছে প্রকৃত মুসলমানের কাজ। তিনি আরোও বলেন সবাই সবার মা-বাবাকে ভালোবাসবেন ও মা বাবা আদেশ অনুযায়ী চলবেন এবং অসহায়দের পাশে দাঁড়াবেন গরিব দুঃখীদের দান করবেন, ভালো কাজের সাথে থাকবেন।অবশ্যই ভালো কাজের সাথে আল্লাহ তায়ালা সব সময় থাকেন।এবং তিনি বলেন খিদির হাসড়া সমাজসেবা ফাউন্ডেশন গরীব ও অসহায় মানুষের জন্য কাজ করছে এবং আরোও ভবিষ্যতেও গরীব ও অসহায় মানুষের পাশে থাকবে,ইনশাআল্লাহ।
খিদির হাসড়া সমাজসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে সুঘাট ইউনিয়নের সকল মুসলমান পরিবার কে ও খিদির হাসড়া সমাজসেবা ফাউন্ডেশনের সকল সদস্য বৃন্দদের কে এবং দেশবাসীকে আমার অন্তরের অন্তস্তল থেকে সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা ও অভিনন্দন।