নিজস্ব প্রতিনিধি: গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে নতুন ২৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। গত ১৯ জুন শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে জাতীয় সাপ্তাহিক ‘এশিয়া বার্তা’ পত্রিকার প্রধান সম্পাদক এম কাজল খান এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক ‘সময়ের চিত্র’ পত্রিকার স্টাফ রিপোর্টার ও জিবিসি টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মো. মাসুম রানা নির্বাচিত হয়েছেন।নবনির্বাচিত কমিটির কার্যকরী সভাপতি হয়েছেন সালাউদ্দিন আহমেদ (চ্যানেল এস ও কোনাবাড়ি থানা প্রেসক্লাবের সভাপতি)। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন হারিছুর রহমান শিপলু (দৈনিক প্রভাতী বাংলাদেশ)। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন হুমায়ুন কবির তালুকদার (মাই টিভি) ও মাসুদ করিম (জাতীয় সাপ্তাহিক এশিয়া বার্তা)। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুজন আহমেদ (দৈনিক প্রথম বুলেটিন), ইসমাইল হোসেন সাগর (দৈনিক ডাকবেলা), শাকিল আহমেদ (আনন্দ টেলিভিশন) এবং নুরুজ্জামান শেখ (নিউজ ২১ বাংলা টিভি)। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ওয়াসিম রেজা (দৈনিক আলোকিত সকাল) এবং অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী শাহীন (দৈনিক তথ্যধারা)। কমিটির অন্যান্য পদে রয়েছেন— সহ-সাংগঠনিক সম্পাদক তাসলিমা আক্তার (দৈনিক মুক্ত খবর), দপ্তর সম্পাদক মো. জাহিদ হাসান (এস টিভি ৫২), ধর্ম বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম (দৈনিক আজকের আলোকিত সকাল), মহিলা বিষয়ক সম্পাদক মোছা. সুলতানা সরকার (দৈনিক মুক্ত বলাকা), শিক্ষা বিষয়ক সম্পাদক কাজী রোকেয়া কেয়া (দৈনিক সোনালী খবর), সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মুক্তা রিনা বেগম (দৈনিক দিন প্রতিদিন), প্রচার সম্পাদক জাকারিয়া সিকদার (চ্যানেল এস), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হুজাইবা হাসান (দৈনিক বর্তমান) এবং আন্তর্জাতিক ও সাহিত্য বিষয়ক সম্পাদক আজিজুর রহমান শান্ত (দৈনিক আজকের আলোকিত সকাল)। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তানজিলা ইসলাম (দৈনিক সোনালী খবর) ও মো. আল আমিন হোসেন (আনন্দ টেলিভিশন)। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এক প্রতিক্রিয়ায় বলেন, “পেশাদার সাংবাদিকতার মান উন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং মুক্তিযুদ্ধের চেতনার আলোকে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে নিরপেক্ষ ও ইতিবাচক ভূমিকা পালন করতে আমরা বদ্ধপরিকর। গাজীপুরের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় এই পরিষদ ঐক্যবদ্ধভাবে কাজ করবে।” নির্বাচন-পরবর্তী সময়ে সংগঠনের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় সাংবাদিক মহল আশা প্রকাশ করেছে যে, নতুন নেতৃত্ব গাজীপুরে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।