মোঃ শাহজালাল সুমন: মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগরীর দক্ষিণখান এলাকায় নিম্ন আয়ের মানুষের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়েছে। ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে ছয় সুবিধাবঞ্চিত পরিবার অংশগ্রহণ করে। রোববার দুপুরে দক্ষিণখান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক মোঃ হেলাল তালুকদার। সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সদস্য ও সাবেক কাউন্সিলর আলি আকবর আলী। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম, বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক মোঃ মনির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন দেলু, দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন জমিদার, ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হযরত আলীসহ দক্ষিণখান, উত্তরখান ও বিমানবন্দর থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন এমপি বলেন, “পবিত্র ঈদের আনন্দ সমাজের সব শ্রেণির মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্য থেকেই এ উদ্যোগ। যারা আর্থিক অসচ্ছলতার কারণে কোরবানি দিতে পারেন না, তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানুষের কল্যাণে রাজনীতি করার যে আদর্শ রেখে গেছেন, সেই আদর্শ ধারণ করেই বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। অনুষ্ঠান শেষে অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।