জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঘাটাইলে বিএনপির বর্ণাঢ্য বিজয় র্যালী
মীর আলেয়া পারভীন ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলে জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিজয় র্যালী অনুষ্ঠিত।
৫ আগস্ট মঙ্গলবার বিকেল ৫টায় ঘাটাইল পৌর এলাকার হাই স্কুল মাঠে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপি’র নেতাকর্মী সমর্থকরা সমবেত হয়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এস, এম ওবায়দুল হক নাসির এর নেতৃত্বে ঐক্যবদ্ধ ভাবে একটি বিশাল বিজয় মিছিল বের হয়। মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে।
বিজয় র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানা, সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন, পৌর বিএনপির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ করিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, পৌর বিএনপির সন্মানিত সদস্য মোঃ রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান সৌরভ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সারোয়ার জাহান কলি, পৌর যুবদলের সভাপতি সাদিক মাহমুদ টিটু, সাধারণ সম্পাদক মোঃ পারভেজ মিয়া, সরকারি জি.বি.জি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।