*ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিনের সুস্থতা কামনায় উত্তরা বাসীর কাছে দোয়া চাইলেন ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী চান মিয়া বেপারী*
মোঃ সোহাগ মিয়া
*উত্তরা প্রতিনিধি*
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আফাজ উদ্দিন আফাজের দ্রুত সুস্থতা কামনা করে উত্তরা এলাকার সর্বস্তরের জনগণের কাছে দোয়া চেয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী মোঃ চান মিয়া বেপারী।
শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, দলের একজন নিবেদিতপ্রাণ নেতা এবং উত্তরা অঞ্চলের গণমানুষের আস্থার প্রতীক আফাজ উদ্দিন আফাজ বর্তমানে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতার জন্য তিনি সকলের কাছে দোয়া ও নামাজে শরিক হওয়ার আহ্বান জানান।
বিবৃতিতে হাজী মোঃ চান মিয়া বেপারী বলেন, “আফাজ উদ্দিন আফাজ ভাই দীর্ঘদিন ধরে বিএনপির আদর্শকে বুকে ধারণ করে রাজপথে থেকে মানুষের অধিকারের জন্য কাজ করে যাচ্ছেন। করোনাকাল থেকে শুরু করে যেকোনো দুর্যোগে তিনি উত্তরা ও আশপাশের এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন। এমন একজন নেতার অসুস্থতার খবরে আমরা সবাই ব্যথিত।”
তিনি আরও বলেন, “আমি ৫৩ নং ওয়ার্ডের পক্ষ থেকে এবং উত্তরা বাসীর পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে মোনাজাত করছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আবারও আমাদের মাঝে ফিরিয়ে দেন। তিনি সুস্থ হয়ে দলের জন্য এবং জনগণের জন্য কাজ করার সুযোগ পান, এটাই আমাদের কামনা।”
আফাজ উদ্দিন আফাজের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেক নেতাকর্মী তার ছবি পোস্ট করে সুস্থতা কামনা করছেন।
স্থানীয় বিএনপি নেতারা জানান, আফাজ উদ্দিন আফাজ রাজনৈতিক মাঠের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজেও সক্রিয়। বিশেষ করে শীতবস্ত্র বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ ও গরিব-অসহায় মানুষের চিকিৎসা সহায়তায় তার ভূমিকা এলাকায় প্রশংসিত।
হাজী মোঃ চান মিয়া বেপারী ৫৩ নং ওয়ার্ডের মসজিদগুলোতে নামাজের পর বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করতে ইমাম ও এলাকাবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি তিনি ঘরে ঘরে গিয়ে আফাজ উদ্দিনের জন্য দোয়া করতে ওয়ার্ডবাসীর প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, “রাজনীতির ঊর্ধ্বে উঠে একজন মানুষ হিসেবে, একজন সমাজসেবক হিসেবে তার সুস্থতা এখন আমাদের সবার কাম্য। আমি আশা করি উত্তরা বাসী দল-মত নির্বিশেষে তার জন্য দোয়া করবেন।”
মোঃ আফাজ উদ্দিন আফাজ বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।