ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন এর পক্ষে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা উত্তরা তুরাগ ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল কাশেম
মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি
ঢাকা-১৮ আসনের জনপ্রিয় নেতা এস এম জাহাঙ্গীর হোসেনের পক্ষে মাদক নির্মূলে কঠোর অবস্থান নিয়েছে উত্তরা তুরাগ থানাধীন ৬নং ওয়ার্ড বিএনপি।
ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল কাশেম মাদকবিরোধী এক আলোচনা সভায় এলাকাকে মাদকমুক্ত করার জন্য ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন।
তিনি বলেন, “এস এম জাহাঙ্গীর হোসেন ভাইয়ের নির্দেশনা অনুযায়ী ৬নং ওয়ার্ডে কোনো মাদক ব্যবসায়ী ও সেবনকারীর ঠাঁই হবে না। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে আমরা সবাইকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবো। মাদকের সাথে যারাই জড়িত, তাদের বিরুদ্ধে প্রশাসন ও দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
সভায় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা মাদকবিরোধী এই ঘোষণাকে স্বাগত জানিয়ে ওয়ার্ডে সচেতনতামূলক প্রচার-অভিযান চালানোর অঙ্গীকার করেন।
আলহাজ্ব আবুল কাশেম আরও জানান, এস এম জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে ঢাকা-১৮ আসনকে একটি আদর্শ ও মাদকমুক্ত আসন হিসেবে গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য।