ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে "আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন" কার্যক্রমের উদ্বোধন
মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু
মোঃ সোহাগ মিয়ার প্রতিবেদনে
পবিত্র কুরআনের সহজ শিক্ষা ঘরে ঘরে পৌঁছে দিতে এবং সমাজকে কুরআনের আলোয় আলোকিত করতে ঢাকা-১৮ আসনে বিনামূল্যে "আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন" কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বিশেষভাবে মহিলা ও শিশুদের জন্য ওয়ার্ড ভিত্তিক এই প্রশিক্ষণ ও বিনা মূল্যে কুরআন শিক্ষা কার্যক্রম আয়োজন করেছে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ শামীম কায়সার এমপি।
প্রধান অতিথির বলেন প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার ঢাকা-১৮ আসনে কুরআন শিক্ষার এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, "ঢাকা-১৮ আসনে কুরআনের আলো প্রতিষ্ঠিত হোক এ লক্ষ্যে সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন যে মহতী উদ্যোগ নিয়েছেন তা সত্যিই প্রশংসার দাবিদার। মহিলা ও শিশুদের অগ্রাধিকার দিয়ে বিনামূল্যে কুরআন শিক্ষা কার্যক্রম সমাজে নৈতিকতার ভিত্তি মজবুত করবে।"
তিনি আরও বলেন, তৃণমূল পর্যন্ত কুরআনের শিক্ষা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। এ ধরনের কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান। তিনি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেনের সহধর্মিনী মোছাম্মদ রাজিয়া সুলতানার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, রাজিয়া সুলতানার প্রত্যক্ষ সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় নারীদের জন্য এই কুরআন শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হয়েছে।
এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় আলেম-ওলামা, শিক্ষক ও বিপুল সংখ্যক নারী-শিশু উপস্থিত ছিলেন।
যা থাকছে এই কার্যক্রমে
আয়োজকরা জানান, "আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন" কার্যক্রমের আওতায় ঢাকা-১৮ আসনের প্রতিটি ওয়ার্ডে বিনামূল্যে কুরআন শিক্ষা কেন্দ্র স্থাপন করা হবে।
- *কার জন্য:* বিশেষ অগ্রাধিকার মহিলা ও শিশুদের জন্য
- *কোর্স:* সহজ পদ্ধতিতে কুরআন তেলাওয়াত, তাজবিদ ও প্রাথমিক দীনি শিক্ষা
- *ব্যয়:* সম্পূর্ণ বিনামূল্যে বই ও শিক্ষা উপকরণ সরবরাহ
- *লক্ষ্য:* সমাজের তৃণমূল পর্যায় পর্যন্ত কুরআনের সহজ শিক্ষা পৌঁছে দেওয়া
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কয়েকজন শিক্ষার্থীর হাতে বিনামূল্যের কুরআন ও শিক্ষা সামগ্রী তুলে দেন।
আয়োজকরা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে ঢাকা-১৮ আসনের হাজারো নারী ও শিশু অল্প সময়ের মধ্যে সহীহভাবে কুরআন পড়তে সক্ষম হবে।
অনুষ্ঠান শেষে দোয়া ও তবারক বিতরণ করা হয়।