*"তরিকতের ঠাই"*আশেকানে বাবা মিলন নুরী
সাংবাদিক ও কবি প্রকাশক মোঃ সোহাগ মিয়া
আশেকানে বাবা মিলন নুরী,
তোমার নূরের বাতি জ্বালো অন্তর পুরী।
দুনিয়ার কোলাহলে হারাই আমি পথ,
তোমার চরণে দাও গো একটু ঠাই, হে রহমত।
তরিকতের সাগরে আমি নাবিক একেলা,
গুনাহের বোঝা নিয়ে ঘুরি সারা বেলা।
পীরের দয়ার ছায়া যদি পাই মাথার 'পরে,
জীবন আমার ধন্য হবে তোমার প্রেমের তরে।
জিকিরে জিকিরে কাটুক আমার রাত,
নামটি তোমার থাকুক আমার হৃদয়ের সাথ।
আশেকের কাতারে দাঁড়াবার সাধ জাগে,
একটু কৃপা করো বাবা, চোখের জল যেন ভাগে।
নুরের তরিকায় বেঁধে দাও মোর প্রাণ,
তোমার কদমে সঁপে দিই আমার মান-সম্মান।
আশেকানে বাবা মিলন নুরী দয়াময়,
চরণ তলে ঠাই দিও, এই ভিক্ষা রয়।