তুরাগে ঈদ উপহার বিতরণ: অসহায় মানুষের মাঝে ছড়ালো আনন্দ
মোঃ সোহাগ মিয়া :তুরাগ ঢাকা:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা বিএনপির সাবেক সভাপতি ৫৩ নং ওয়ার্ড বিএনপি'র কাউন্সিলর পদপ্রার্থী আতিকুর রহমান আতিক এর আয়োজনে মঙ্গলবার তুরাগ ৫৩ নং ওয়ার্ডে গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, মহিলা দলের নেত্রী সোহেলী পারভিন শিখা, তুরাগ থানা বিএনপি যুগ্ন আহ্বায়ক রফিক মোল্লা, আহ্বায়ক সদস্য সাঈদ হাসান সাগর, জাসাস নেতা সবদার আলী রায়হান, ৫৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এখলাস উদ্দিন, বিএনপি নেতা মোখলেসুর রহমান ফারুক সরকার সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের আয়োজক ও ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আতিকুর রহমান আতিক বলেন, “আমার ওয়ার্ডের অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। আগামী মাস থেকে ৫৩ নম্বর ওয়ার্ডের এক হাজার মানুষকে নিয়মিত সহায়তা প্রদান করা হবে। এছাড়াও এলাকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শিগগিরই বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের জন্য একটি মেডিকেল ফ্রি ক্যাম্পের আয়োজন করা হবে। এর মাধ্যমে সাধারণ মানুষ সহজেই প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন। প্রধান অতিথি এস এম জাহাঙ্গীর হোসেন তার বক্তব্যে বলেন,আমার নির্বাচনী এলাকায় সরকার থেকে যে সহায়তা আসবে, তা পর্যায়ক্রমে সাধারণ মানুষের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করা হবে। কোনো প্রকার বৈষম্য ছাড়া প্রকৃত উপকারভোগীদের কাছে এসব সহযোগিতা পৌঁছে দেওয়া হবে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ইতোমধ্যেই বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ব এবং খাল খনন কর্মসূচি উল্লেখযোগ্য। এসব উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। আমরা যা বলি, তা বাস্তবায়ন করাই বিএনপির মূলনীতি, এবং জনগণের কল্যাণে দেওয়া প্রতিশ্রুতিকে কাজে পরিণত করতে আমরা বদ্ধপরিকর। সংক্ষিপ্ত আলোচনা সভার পর দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, লবণ, সেমাইসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাবার, যা পরিবারের সদস্যদের আনন্দে ভরিয়ে তুলেছে। এই উদ্যোগে অংশগ্রহণকারীরা ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দিতে সক্রিয়ভাবে কাজ করেন।