তুরাগে তালিকাভুক্ত ও পেশাদার মাদক কারবারি মো: জামাল মিয়া গ্রেফতার।
রাজধানীর তুরাগে গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানার অফিসার্স ইনচার্জ মো মোস্তাফিজুর রহমানের দিকনির্দেশনায় এস আই রওশন জামান সঙ্গীও ফোর্স সহ ০৮/১০/২০২৬ ইং রোজ বৃহস্পতিবার সন্ধা ৭টা ২০ মিনিটে তুরাগ থানা আহালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত আসামি পেশাদার মাদক কারবারি মো: জামাল মিয়া (৪৫) কে গ্রেফতার করে।
জানা যায়, গ্রেফতারকৃত জামাল মিয়া তুরাগ থানার আহালিয়া এলাকার মৃত জমির আলীর ছেলে, তার মায়ের নাম ইয়ারুন নেছা।
পুলিশ জানায়, আসামি জামাল মিয়া একজন পেশাদার মাদক কারবারি, সে বহুদিন যাবত তুরাগ থানাএলাকা সহ ঢাকার বিভিন্ন এলাকায় মাদক কেনা বেচার সাথে জড়িত। তার নামে তুরাগ থানা সহ বিভিন্ন থানায় মাদক, ডাকাতি সহ বিভিন্ন অপরাধের প্রায় ১১ টি মামলা রয়েছে।
বর্তমানে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।