তুরাগে দুই সাংবাদিক নিহতের পরিবারকে লাশ দাফন কাফনের জন্য ৫০ হাজার টাকা অনুদান দিলেন বিএনপি নেতা হাজী চান মিয়া বেপারী
মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি
পেশাগত দায়িত্ব পালনকালে নিহত দুই সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়ালেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মানবিক নেতা হাজী মোঃ চান মিয়া বেপারী। সাংবাদিকদের প্রতি সংহতি প্রকাশ করে নিহতদের দাফন-কাফনের জন্য তিনি নগদ ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে তুরাগ থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে নিহত সাংবাদিকদের পরিবারের হাতে এই অনুদান তুলে দেন তিনি। এ সময় তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
হাজী চান মিয়া বেপারী বলেন, "সাংবাদিকরা জাতির বিবেক। সত্য প্রকাশ করতে গিয়ে যারা জীবন দিয়েছেন তাদের পরিবারকে আমরা একা ছেড়ে দিতে পারি না। এটি কোনো দান নয়, এটি আমাদের মানবিক দায়িত্ব। বিএনপি সবসময় মেহনতি মানুষ ও গণমাধ্যমকর্মীদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।"
তিনি আরও বলেন, "সাংবাদিক বান্ধব নেতা হিসেবে আমি মনে করি, কলম যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। যারা অন্যায়ের বিরুদ্ধে লিখতে গিয়ে প্রাণ হারিয়েছেন, তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না।"
অনুদান গ্রহণ করে নিহত সাংবাদিকদের এক স্বজন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, "এই কঠিন সময়ে হাজী চান মিয়া বেপারী ভাই যে সহযোগিতার হাত বাড়িয়েছেন তা আমরা আজীবন মনে রাখবো।"
অনুষ্ঠানে তুরাগ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানান। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।