তুরাগে ২১০ (দুইশত দশ) পিস ইয়াবা সহ পেশাদার দুই মাদক কারবারি আসাদুল ও মিন্টু গ্রেফতার।
এসএম বাবু উত্তরা
রাজধানীর তুরাগে ০৮/১০/২০২৬ ইং রোজ বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টা ১০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানা অফিসার্স ইনচার্জ মো: মোস্তাফিজুর রহমানের দিকনির্দেশনায় এস আই মশিউল হক, এস আই মোহাইমিনুল ইসলাম লিমন ও এএস আই শাহীনুল বারী সঙ্গীও ফোর্স সহ তুরাগের দিয়াবাড়ী এলাকায় সোনারগাঁও জনপথ রোডের মেসার্স রহমান অটোমোবাইলস এন্ড সার্ভিসিং এর সামনে অভিযান পরিচালনা করে মো: আসাদুল হক আসাদ (৩৮) ও মিন্টু মিয়া (৪৮) কে দুইশত দশ পিস ইয়াবা সহ হাতেনাতে আটক করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষিদের সন্মুখে আসাদুলের দেহ তল্লাসি করে ১৪৪ (একশত চুয়াল্লিশ) পিস ইয়াবা এবং মিন্টুর দেহ তল্লাসি করে ৬৬ (ছেষট্টি) পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আসামি আসাদুল তুরাগের একজন চিহ্নিত পেশাদার মাদক ব্যাবসায়ী তার বিরুদ্ধে পুর্বের একটি মাদক মামলার তথ্য পাওয়া গেছে। বর্তমানে আসামি আসাদুল ও মিন্টুর বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রজু হয়েছে।