*তুরাগ কামারপাড়ায় ‘আলোকিত কুরআন: সহজ কুরআন শিক্ষা’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে রাজিয়া সুলতানা লাভলী*
মোঃ সোহাগ মিয়া প্রতিবেদনে
ঢাকা-১৮ আসনের অন্তর্গত তুরাগের কামারপাড়া ৫৪ নং ওয়ার্ডের মামস স্কুল কেন্দ্রে "আলোকিত কুরআন: সহজ কুরআন শিক্ষা" কর্মসূচির শিক্ষার্থীদের পরিদর্শন ও মতবিনিময় করেছেন ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের সহধর্মিনী ও উক্ত কর্মসূচির ব্যবস্থাপনা পরিচালক *জনাবা রাজিয়া সুলতানা লাভলী*।
সোমবার বিকেলে এই পরিদর্শনকালে পুরো ক্যাম্পাস এক উৎসবমুখর ও আধ্যাত্মিক পরিবেশে পরিণত হয়।
অনুষ্ঠানে *প্রধান অতিথি* হিসেবে উপস্থিত ছিলেন জনাবা রাজিয়া সুলতানা লাভলী।
অনুষ্ঠানে *বিশেষ অতিথি* হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক *আলহাজ্ব আমান উল্লাহ ভূঁইয়া*
এবং *নির্বাহী পরিচালক মাওলানা নিজাম তালুকদার*।
অনুষ্ঠানে *সভাপতিত্ব* করেন তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক *হারুনুর রশিদ খোকা*।
এছাড়া *আমন্ত্রিত অতিথি* হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম, আহ্বায়ক সদস্য আব্দুল আলী, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী শফিকুল ইসলাম, ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সোহেল রানা সহ তুরাগ থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি রাজিয়া সুলতানা লাভলী বলেন,
> "আলোকিত কুরআন: সহজ কুরআন শিক্ষা কর্মসূচির মূল লক্ষ্য হলো, মানুষের ঘরে ঘরে যাতে সহজে কুরআন পড়তে পারে। কুরআনের আলো প্রত্যেকটা ঘরে যেন আলোকিত হয়, সেটাই আমাদের চাওয়া।"
তিনি আরও বলেন,
> "এই ঢাকা-১৮ আসনে আমরা মাদকমুক্ত, একটি সুন্দর কুরআনের সমাজ গড়তে চাই। যে সমাজে থাকবে নৈতিকতা, আদর্শ ও আলোর পথ। আমি চাই আমাদের সন্তানরা কুরআনের আলোয় আলোকিত হোক।"
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
স্থানীয় অভিভাবকরা এমন মহতী ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণের জন্য রাজিয়া সুলতানা লাভলী ও মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।