তুরাগ থানা বিএনপির পক্ষ থেকে ডা. জোবাইদা রহমানের জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন হাজী চান মিয়া বেপারী।
মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
ঢাকা: বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী, বিশিষ্ট চিকিৎসক ডা. জোবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তুরাগ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নানা আয়োজনে দিনটি পালন করেছেন।
এ উপলক্ষে তুরাগ থানা বিএনপির নেতা হাজী চান মিয়া এক বিবৃতিতে ডা. জোবাইদা রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বিবৃতিতে হাজী চান মিয়া বলেন, "ডা. জোবাইদা রহমান শুধু একজন মেধাবী চিকিৎসকই নন, তিনি গণতন্ত্রকামী মানুষের প্রতীক। তার ত্যাগ ও সংগ্রাম আমাদের সবার জন্য অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। দেশ ও জাতির ক্রান্তিলগ্নে তার মতো মানুষদের আদর্শ আমাদের পথ দেখাবে।"
জন্মবার্ষিকী উপলক্ষে তুরাগ এলাকার বিভিন্ন মসজিদে বাদ জোহর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সেই সাথে এতিমখানা ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
তুরাগ থানা বিএনপির নেতাকর্মীরা জানান, ডা. জোবাইদা রহমানের জন্মদিনকে ঘিরে সারাদিন এলাকায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণসংযোগ কর্মসূচি পালিত হয়েছে।
ডা. জোবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজের কৃতী শিক্ষার্থী এবং লন্ডনে চিকিৎসা পেশার সাথে যুক্ত। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তার ভূমিকার জন্যও তিনি সর্বমহলে প্রশংসিত।