তুরাগ থানা বিএনপি আহবায়কের ছোট ছেলে নিদুল আহমেদ নিয়নের ১৮তম জন্মদিন পালিত
নিজস্ব প্রতিনিধি
তুরাগ থানা বিএনপির আহবায়ক আলহাজ্ব আমানুল্লাহ ভূঁইয়ার স্নেহের ছোট ছেলে নিদুল আহমেদ নিয়ন আজ ১৮ বছরে পা রাখলেন। জন্মদিন উপলক্ষে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, নিদুল আহমেদ নিয়ন ইতোমধ্যে উত্তরা হাই স্কুল এন্ড কলেজ থেকে এসএসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন। পড়াশোনার পাশাপাশি তিনি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয়। বাবা আলহাজ্ব আমানুল্লাহ ভূঁইয়ার রাজনৈতিক আদর্শ ও সামাজিক মূল্যবোধকে সামনে রেখে মানুষের কল্যাণে কাজ করতে চান বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
জন্মদিন উপলক্ষে আলহাজ্ব আমানুল্লাহ ভূঁইয়া সকলের কাছে ছেলের জন্য দোয়া চেয়েছেন। তিনি বলেন, “আল্লাহ যেন আমার ছেলেকে সৎ, ন্যায়পরায়ণ, ভালো এবং সুস্থ রাখেন। সে যেন দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারে।”
এদিকে নিদুল আহমেদ নিয়নের ১৮তম শুভ জন্মদিন উপলক্ষে _দৈনিক বাংলা_নিউজ টিভি পরিবারের পক্ষ থেকেও তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। শুভেচ্ছা বার্তায় বলা হয়, তরুণ নিয়ন ভবিষ্যতে শিক্ষা, নৈতিকতা ও মানবসেবার মাধ্যমে নিজেকে একজন আদর্শ নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করবেন — এই প্রত্যাশা রইল।
আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।