*তুরাগ ভাটুলিয়া দোয়েল এক্সচেঞ্জ ডিপো থেকে ৭৫০০ পিস ইয়াবা জব্দ
মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি
রাজধানীর তুরাগ থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭৫০০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। তুরাগ থানার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ভাটুলিয়া এলাকার দোয়েল এক্সচেঞ্জ ডিপো থেকে বিপুল পরিমাণ এই মাদক উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানা পুলিশের একটি টিম রাতে ভাটুলিয়া দোয়েল এক্সচেঞ্জ ডিপোতে অভিযান চালায়। তল্লাশির সময় ডিপোর গাড়ির ভেতরে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৭৫০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
*পুলিশের বক্তব্য:*
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রাজধানীতে ইয়াবার চালান ঠেকাতে তাদের নিয়মিত অভিযান চলছে।
এলাকাবাসী এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, ভাটুলিয়া ও আশপাশের এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকলে তরুণ সমাজ রক্ষা পাবে।
তুরাগ থানা পুলিশ জানিয়েছে, জব্দকৃত ইয়াবার বাজারমূল্য কয়েক লাখ টাকা। এ ঘটনার সঙ্গে জড়িত মূল হোতাদের ধরতে অভিযান অব্যাহত আছে।