দেশের ৯টি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের গুরুত্বপূর্ণ বৈঠক।
মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি
দেশের পরিকল্পিত নগরায়ণ ও আঞ্চলিক উন্নয়নকে আরও গতিশীল করতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে দেশের ৯টি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মোতাহার হোসেন তালুকদারসহ দেশের ৯টি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের বিভিন্ন অঞ্চলের চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং আঞ্চলিক উন্নয়নের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
নিজ নিজ কর্তৃপক্ষের চলমান কার্যক্রম, সম্ভাবনাময় খাত এবং বাস্তবায়নে বিদ্যমান চ্যালেঞ্জগুলো চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।
এ সময় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, পরিকল্পিত ও জনকল্যাণমুখী করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, সময়ানুবর্তিতা এবং জনগণের ভোগান্তি কমিয়ে আনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
বৈঠক শেষে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের সমন্বিত আলোচনার মাধ্যমে দেশের পরিকল্পিত নগরায়ণ, অবকাঠামোগত উন্নয়ন এবং আঞ্চলিক উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে। এর ফলে সাধারণ জনগণ সরাসরি এর সুফল ভোগ করতে পারবে।
বৈঠকে উন্নয়ন কর্তৃপক্ষগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং ভবিষ্যতে নিয়মিত এ ধরনের পর্যালোচনা সভা আয়োজনের বিষয়েও আলোচনা হয়।