জুমা মোবারক 🌙
পবিত্র জুমার দিনে মানবসেবা ও ঐক্যের আহ্বান হাজী মোঃ চান মিয়া বেপারীর
মোঃ সোহাগ মিয়া উত্তরা
পবিত্র জুমা বার উপলক্ষে তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মোঃ চান মিয়া বেপারী দেশবাসী ও ৫৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
আজ শুক্রবার জুমার নামাজের আগে এক বার্তায় তিনি বলেন, "মহান আল্লাহ তাআলা আমাদের সকলের ইবাদত কবুল করুন। ৫৩ নং ওয়ার্ডসহ সমগ্র দেশবাসীকে তিনি শান্তি, কল্যাণ, ঐক্য ও সমৃদ্ধি দান করুন।
পরিচ্ছন্ন ও উন্নত ৫৩ নং ওয়ার্ড গড়ার অঙ্গীকার
হাজী মোঃ চান মিয়া বেপারী ৫৩ নং ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন,
রাজনীতির ঊর্ধ্বে উঠে আসুন আমরা সবাই মানবসেবা, ন্যায়, সততা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও উন্নত ৫৩ নং ওয়ার্ড গড়ে তুলি।
আমাদের ওয়ার্ডের রাস্তা, ড্রেন, আলো, শিক্ষা ও স্বাস্থ্য - সব ক্ষেত্রে জনগণের পাশে থাকতে হবে।
তিনি আরও বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত ইবাদত। জুমার এই পবিত্র দিনে তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন যাতে সবাই মিলে এলাকার উন্নয়নে কাজ করতে পারেন।
তুরাগ থানা বিএনপির এই নেতা দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এলাকার সমস্যা সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান। তার মতে, একটি সুন্দর সমাজ গঠনে তরুণ, আলেম-ওলামা, ব্যবসায়ী ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।
বার্তার শেষে তিনি আবারও সকলকে পবিত্র জুমার আন্তরিক শুভেচ্ছাজানান এবং দেশ ও জাতির কল্যাণে সকলের কাছে দোয়া কামনা করেন।