পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী জাগরণ দল, ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। মহান আল্লাহর নিকট প্রার্থনা করা হয়, তিনি যেন তাকে জান্নাতবাসী করেন এবং তারেক রহমানকে সুস্থতার সাথে দেশ পরিচালনার তৌফিক দান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী জাগরণ দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি হাবিব আহমেদ আশিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেদী হাসান তালুকদার, সাবেক সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী জাগরণ দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শওকতুল্লা চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী জাগরণ দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মোহাম্মদ লিয়াকত হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর রব, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মাজেদ উদ্দিন আহমেদ।
ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী জাগরণ দলের সভাপতি মোঃ রকিব উদ্দিন নয়ন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী জাগরণ দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহীন।সহযোগিতায় ছিলেন মিজানুর রহমান ফকির সিনিয়র সহ-সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ সাংগঠনিক সম্পাদক শাহীন হাওলাদার।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।