ফুলপুরে ইউএনও সাধনা ত্রিপুরাকে দেলোয়ার আহমেদের ফুলেল শুভেচ্ছা
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ফুলপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সমাজকল্যাণ সম্পাদক মো. দেলোয়ার আহমেদ।
সোমবার (১৭ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি ইউএনও সাধনা ত্রিপুরাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা দায়িত্ব পালনে রাজনৈতিক নেতা-কর্মীসহ উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
এ সময় বিএনপি নেতা ও মেয়র পদপ্রার্থী মো. দেলোয়ার আহমেদ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তাঁর দায়িত্ব পালনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। তিনি ফুলপুর উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।