ফুলপুরে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার কারণ জানা যায়নি।
মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুর উপজেলার আমুয়াকান্দা বাজারে ফুলপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিজয় পালের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বুধবার সকালে আমুয়াকান্দা বাজারের একটি কক্ষে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহত বিজয় পাল ফুলপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কী কারণে তিনি এই পথ বেছে নিয়েছেন তা এখনো জানা যায়নি।
মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্থানীয় নেতাকর্মীরা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।