ফুলপুরে জমি সংক্রান্ত বিরোধে(১) নারী নিহত, স্বামীসহ আহত কয়েকজন
ফুলপুর ময়মনসিংহ সংবাদ দাতা মোঃ কামরুল ইসলাম খান
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ফাতেমা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী আলী নেওয়াজসহ (৬০) আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রূপসী ইউনিয়নের ভাট্রা গ্রামে জমি নিয়ে আলী নেওয়াজের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই আলী নেওয়াজের স্ত্রী ফাতেমা খাতুন মারা যান।
এ ঘটনায় নিহত নারীর স্বামী আলী নেওয়াজ আশঙ্কাজনক অবস্থায় আহত হলে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের আরও কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ফিরোজ হোসেন জানায়, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন । নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িতদের চার জন কে আটক করেছে পুলিশ। অভিযান ব্যাহত রয়েছে।
ঘটনার বিস্তারিত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।