বগুড়া গাবতলী উপজেলায় নেপালতলী ইউনিয়নের জাতহলিদা গ্রামে বাড়ীর সীমানার বিরোধে সংঘর্ষে নিহত-১, আহত-৪
মোজাফফর রহমান সিনিয়র রিপোর্টারঃ
। বগুড়ার গাবতলীতে বসতবাড়ীর সীমানা নিয়ে বিরোধে আবু বক্কর সিদ্দিক (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে একই পরিবারের ৪জন। ঘটনাটি ঘটেছে ১২জানুয়ারি সোমবার রাতে উপজেলার নেপালতলী ইউনিয়নের জাতহলিদা মধ্যপাড়া গ্রামে। জানা গেছে, উল্লেখিত জাতহলিদা মধ্যপাড়া গ্রামের আতাউর রহমানের সাথে প্রতিবেশির বসতবাড়ীর সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। এরই জের ধরে গতকাল সোমবার সন্ধ্যারাতে পরিকল্পিতভাবে আতাউর রহমানের বাড়ীতে হামলা চালায় প্রতিপক্ষরা। ধারালো অস্ত্রে একই পরিবারের ৫জনকে কুপিয়ে জখম করা হয়। আহতদের গাবতলী হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎক আবু বক্কর সিদ্দিক (৫৫) কে মৃত ঘোষণা করেন। মৃত আবু বক্কর জাতহলিদা মধ্যপাড়া গ্রামের মৃত আঃ সাত্তারের ছেলে।
অন্যান্য গুরুতর আহতরা হলো, জাতহলিদা মধ্যপাড়া গ্রামের আতাউর রহমান (৫৬) ও তার দুই মেয়ে শিপা (২৬) ও বৃষ্টি (১৬), ছোট ভাইয়ের বউ জেমি আকতার (৪০)।স্থানীয়রা জানায়, জাতহলিদা মধ্যপাড়া গ্রামের বুলুর ছেলে মন্টু ও হাফিজারের ছেলে বাবুলের সাথে আতাউর রহমানের বসতবাড়ীর সীমানা নিয়ে বিরোধ ছিল।এরই পরিপ্রেক্ষিতে আজকের এই ন্যাক্কার জনক ঘটনা ঘটে। এ ঘটনায় গাবতলী মডেল থানার ওসি আনিছুর রহমান আনিছ জানায় বাড়ীর সীমানা নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন মারা গেছে। অন্যান্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।