
মো: জামান মিয়া
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মহব্বতপুর গ্রামে ঘটে গেছে এক হৃদয়বিদারক চুরির ঘটনা।
নগর বাউল নজরুলের ঘর লক্ষ্য করে রাতের আঁধারে হানা দেয় চোরের দল।
ঘরের বাহির থেকে মাটি খুঁড়ে ঘরের ভিতর থেকে নিয়ে যায় দুটি মোবাইল ফোন এবং সঞ্চিত নগদ অর্থ।
নজরুল একজন গরিব, সংগ্রামী বাউল শিল্পী। গানই তাঁর জীবিকা, গানই তাঁর জীবন।
এই চুরির ঘটনায় তিনি পড়েছেন মারাত্মক সংকটে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন পল্লী ডাক্তার ওমর ফারুক,
জলিল মিয়া এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তারা বলেন,
"এই ধরনের চুরি গ্রামের নিরাপত্তার জন্য বড় হুমকি। প্রশাসনের উচিত দ্রুত তদন্ত করে অপরাধীদের খুঁজে বের করা।"
নজরুল বাউল সকলের প্রতি আহ্বান জানিয়েছেন—
"আমার মতো যেন আর কোনো ঘরে এই ঘটনা না ঘটে,
সবারই উচিত সচেতন হওয়া, প্রতিবেশীর খোঁজ রাখা,
আর প্রশাসনের উচিত রাতে টহল বাড়ানো।"
ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এই প্রতিবেদন সামনে আনার মূল উদ্দেশ্য—
গ্রামাঞ্চলে নিরাপত্তা আরও জোরদার করা এবং গরিব মানুষের পাশে দাঁড়ানো।