*বিশ্ব জনসংখ্যা দিবসে ফুলপুরের শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত হলো ৬নং পয়ারী ইউনিয়ন*
মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি
*ফুলপুর, ময়মনসিংহ:* বিশ্ব জনসংখ্যা দিবস ১১ জুলাই ২০২৬ উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ, ফুলপুর কর্তৃক পরিচালিত জরিপে ফুলপুর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে নির্বাচিত হয়েছে ৬নং পয়ারী ইউনিয়ন পরিষদ।
পরিবার পরিকল্পনা সেবা, সচেতনতামূলক কার্যক্রম, জন্মনিয়ন্ত্রণ সামগ্রী বিতরণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকার জন্য এই মূল্যায়নে পয়ারী ইউনিয়ন শীর্ষস্থান অর্জন করে।
এই অর্জনে ৬নং পয়ারী ইউনিয়নের সকল জনপ্রতিনিধি, পরিবার পরিকল্পনা কর্মী, স্বাস্থ্যকর্মী ও এলাকাবাসীকে আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মফিজুল ইসলাম।
তিনি বলেন, "এই স্বীকৃতি আমাদের আরও দায়িত্বশীল হতে শেখায়। জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার কল্যাণে আমরা ভবিষ্যতেও একই ধারাবাহিকতা বজায় রাখব। এই সাফল্যের পেছনে ইউনিয়নের প্রতিটি মানুষের অবদান রয়েছে। সবার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন।"
উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বিশ্ব জনসংখ্যা দিবসের মূল প্রতিপাদ্যকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পয়ারী ইউনিয়ন পরিষদ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
উল্লেখ্য, প্রতি বছর ১ জুলাই বিশ্বব্যাপী জনসংখ্যা সমস্যা নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়।