
রনজিৎ সরকার রাজ , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
:
২৮ আগস্ট বৃহস্পতিবার সকালে বীরগঞ্জ তথা দিনাজপুর-১ আসনের সাবেক এমপি মনোরঞ্জনশীল গোপালের একনিষ্ঠ সহচর হিসাবে সুপরিচিত মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মরহুম মঙ্গুলু শাহার ছেলে প্রভাষক জিয়াউর রহমান জিয়াকে খানসামা রোডস্থ তার শহরের বাসভবন হতে ইন্সপেক্টর তদন্ত শিহাব উদ্দিনের নেতৃত্বে বীরগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেছে।
নারী লোভী, সরকারি সম্পদ লুটপাটের সম্রাট, সীমাহীন দুর্নীতিবাজ সাবেক এমপি মনোরঞ্জনশীল গোপালের সকল অপকর্মের সাথে জড়িত গ্রেফতারকৃত এই প্রভাষক জিয়া ছাড়াও পলাতক হাটখোলার মৃত আঃ বারীর ছেলে ইয়াসিন আলী, আমিনা করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ বর্মন, পলাতক সাবেক ইউপি চেয়ারম্যান এম এ খালেক সরকার, প্রভাষক রেজাউল করিম শেখ।
মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দেবশর্মা, শিবরামপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি প্রধান শিক্ষক তপন রায়, সম্পাদক শাহাদাত হোসেন মাষ্টার, ভোগনগর ইউপি সাধারন সম্পাদক মমতাজুল করিম মন্তাজসহ অনেকে।
নয়া দিগন্ত বীরগঞ্জ-কাহারোল উপজলা প্রতিনিধি এবং জামায়াতে ইসলামী শ্রমিক কল্যান ফেডারেশনের দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি এসএম হাদীউজ্জামান হাদি
বলেন ফ্যাসিস্ট সাবেক এমপি মনোরঞ্জনশীল গোপালসহ তার দোসরদের অত্যাচারে একের পর এক মিথ্যা মামলার কারণে দীর্ঘদিন নির্যাতিত হয়েছি, একটি রাতেও ঘরে ঘুমাতে পারেনি, থাকতে হয়েছে কারাহাজতে।
তিনি বলেন আমি ছাড়াও তাদের দ্বারা অসংখ্য ব্যক্তি নির্যাতিত হয়েছে।
জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা এবং একাধিক রাজনৈতিক মামলা রয়েছে মর্মে নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানা আব্দুল গফুর ও ইন্সপেক্টর তদন্ত শিহাব উদ্দিন।