*ময়মনসিংহে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা*
_মো সোহাগ মিয়া ময়মনসিংহ প্রতিনিধি:_
ময়মনসিংহ সিটি কর্পোরেশন আয়োজিত ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী *এম রশিদুজ্জামান মিল্লাত* এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী *ইয়াসের খান চৌধুরী*।
অনুষ্ঠানে মন্ত্রীদ্বয় কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, "আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর। তোমাদের এই অর্জন শুধু তোমাদের পরিবারের নয়, পুরো ময়মনসিংহবাসীর গর্ব।"
তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, জিপিএ-৫ পাওয়াই শেষ কথা নয়, প্রকৃত মানুষ হয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।
অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রীদ্বয় কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।