*ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি হিসেবে মোহাম্মদ সুজাউদ্দৌলা সুজাকে দেখতে চান নেতাকর্মীরা*
নিজস্ব প্রতিবেদন
*ময়মনসিংহ:* ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের আগামী কমিটিতে তৃণমূলের প্রত্যাশা এবং দলের ত্যাগী নেতা মোহাম্মদ সুজাউদ্দৌলা সুজাকে সভাপতি হিসেবে দেখতে চান জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের যুবদল নেতাকর্মীরা।
স্থানীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন ধরে ছাত্রদল ও যুবদলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত মোহাম্মদ সুজাউদ্দৌলা সুজা। দলের দুঃসময়ে মাঠে থেকে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেয়া, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার কারণে তৃণমূল পর্যায়ে তার গ্রহণযোগ্যতা রয়েছে।
নেতাকর্মীরা বলছেন, যুবদলকে শক্তিশালী ও গতিশীল করতে একজন পরীক্ষিত, সাহসী ও সাংগঠনিক নেতৃত্ব প্রয়োজন। সাংগঠনিক কার্যক্রমে সুজার অভিজ্ঞতা, কর্মীদের সাথে সুসম্পর্ক এবং দলের প্রতি নিষ্ঠা তাকে এ দায়িত্বের জন্য যোগ্য করে তুলেছে।
ফুলবাড়িয়া, ত্রিশাল, হালুয়াঘাট ও ধোবাউড়াসহ ফুলপুর তারাকান্দা উত্তর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা জানান, আগামী দিনে দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত করতে সুজার মতো একজন নেতার বিকল্প নেই। তারা কেন্দ্রীয় যুবদলের কাছে দ্রুত সময়ের মধ্যে একটি গঠনতান্ত্রিক ও ত্যাগী নেতৃত্বের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানান।
নেতাকর্মীদের প্রত্যাশা, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি হিসেবে মোহাম্মদ সুজাউদ্দৌলা সুজাকে দায়িত্ব দিলে সংগঠন আরও সুসংগঠিত হবে এবং দলের আন্দোলনে নতুন গতি সঞ্চার হবে।