মরহুম হাজী আক্কাস আলী মেম্বার স্মৃতি ফুটবল খেলা কামারপাড়া স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
মোঃ সোহাগ মিয়া বিশেষ প্রতিনিধি উত্তরা।
হাজী বাবুর আলী স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে মরহুম আক্কাস আলী মেম্বার স্মৃতি টুর্নামেন্ট কামারপাড়া স্কুল এন্ড কলেজ মাঠে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত ফুটবল খেলায় অংশগ্রহণ করেন পলাশ স্পোর্টিং ক্লাব ও রয়েল স্পোর্টিং ক্লাব। উক্ত ফুটবল খেলায় রয়েল স্পোর্টিং ক্লাব টাইব্রেকার জয়লাভ করেন।
উক্ত ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী জহিরুল ইসলাম সিনিয়র যুগ্ন আহবায়ক তুরাগ থানা বিএনপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিপন হাসান খন্দকার ও মতিউর রহমান মতি যুগ্ন আহবায়ক তুরাগ থানা বিএনপি ও মোঃ আলমগীর হোসেন শিশির যুগ্ন আহবায়ক পশ্চিম থানা বিএনপি।
অন্যান্য অতিথি মধ্যে উপস্থিত ছিলেন মনির হোসেন ইমন সভাপতি রানাভোলা ইউনিট বিএনপি ও মোঃ বাবুল মিয়া সাংগঠনিক সম্পাদক ৫৪ নং ওয়ার্ড বিএনপি ও মোঃ সেলিম মিয়া সাবেক ছাত্রনেতা।
উক্ত ফুটবল খেলা অনুষ্ঠানের পরিচালনার দায়িত্বে ছিলেন হাজী সেকান্দর আলী সমাজসেবক।
উক্ত ফুটবল খেলায় সিনিয়র যুগ্ম আহবায়ক ও খেলা আয়োজন কমিটির সভাপতি হাজী জহিরুল ইসলাম বলেন আমরা প্রতিবছর কামারপাড়া স্কুলের মাঠে হাজী আক্কাস আলী মেম্বার স্মৃতি টুর্নামেন্ট ফুটবল খেলা চলমান থাকবে।বিগত আওয়ামীলীগের সরকারের আমলে কামারপাড়া স্কুল এন্ড কলেজ মাঠে কোন ফুটবল খেলার আয়োজন হয় নাই!
বিগত আওয়ামী লীগ সরকার ৫৪ নং ওয়ার্ডে মাদক চাঁদাবাজ সন্ত্রাসের রাজত্ব করেছে।
বিএনপি যদি ক্ষমতায় আসে এই ৫৪ নং ওয়ার্ডে কোন চাঁদাবাজ সন্ত্রাস মাদক স্থান হবে না।হাজী জহিরুল ইসলাম ছেলে মেয়েদের উদ্দেশ্য করে বলেন মাদক ছেড়ে খেলাধুলা সাথে সম্পৃক্ত হও। ক্রিয়াই শক্তি ক্রিয়ায় বল।
আরো উপস্থিত ছিলেন মোস্তফা কামাল সাধারণ সম্পাদক কামারপাড়া
ইউনিট বিএনপি।
উক্ত ফুটবল খেলায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।