মহান স্বাধীনতা দিবসের অঙ্গীকার হোক দুর্নীতি ও প্রতিহিংসামুক্ত সম্প্রীতিময় রাজনীতি
এম এ আলীম সরকার
হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গত মঙ্গলবার (২৫ মার্চ) বাংলাদেশ গণমুক্তির পার্টি (বিজিপি)'র সভাপতি এম এ আলীম সরকার এক বিবৃতিতে বলেন, বাংলার অবিস্মরণীয় ইতিহাসে ২৬ মার্চ এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ, সংগ্রাম ও অদম্য সাহসের মাধ্যমে সূচিত হয়েছিল আমাদের মহান মুক্তিযুদ্ধ, যার পরিণতিতে আমরা অর্জন করি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।খবর আইবিএননিউজ ।বাংলাদেশ গণমুক্তি পার্টি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে সেই সকল শহীদ বীরদের, যাদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি। আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি মুক্তিযুদ্ধের সকল বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিত নারী, সংগ্রামী জনতা এবং দেশপ্রেমিক জনগণকে, যাদের সম্মিলিত ত্যাগ ও অবদানে স্বাধীনতার লাল সূর্য উদিত হয়েছিল।
এই মহান দিনে আমরা পুনরায় অঙ্গীকার করছি—শোষণ, বৈষম্য, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার। আমরা বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
বাংলাদেশ গণমুক্তি পার্টি দেশের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার মূল আদর্শ—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করার আহ্বান জানাচ্ছে।
আসুন, মহান স্বাধীনতা দিবসে আমরা সকলে মিলে শহীদদের স্বপ্ন পূরণে, দুর্নীতি ও প্রতিহিংসামুক্ত রাজনীতি সম্প্রীতিময় উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নতুন করে শপথ গ্রহণ করি।