মহা ষষ্ঠীর মধ্য দিয়ে উত্তরা পশ্চিম থানা মহানগর সার্বজনীন পূজা কমিটির শারদীয় দুর্গোৎসব ২০২৩-এর শুভ সূচনা
শানু উত্তরা প্রতিনিধি
উত্তরা পশ্চিম থানা মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব ২০২৩-এর শুভ সূচনা হতে যাচ্ছে।২৭আশ্বিন -১৪৩৩ (১৬ই অক্টোবর ২০২৬, শুক্রবার) মহা ষষ্ঠীর শুভ উদ্বোধনের মাধ্যমে এ বছরের পূজা উদযাপনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ (জাতীয় সংসদ আসন নং-১৯১)-এর মাননীয় সংসদ সদস্য জনাব এস এম জাহাঙ্গীর হোসেন।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তিনি উপস্থিত সকল সনাতন ধর্মাবলম্বী কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।তিনি বলেন,বাংলাদেশ
সাম্প্রদায়িক সম্প্রতি, পারস্পরিক, শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের এক সমৃদ্ধ ঐতিহ্যের দেশ।ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার,মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সম্মিলিত দায়িত্ব।
মাননীয় সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেন তার বক্তব্যে আরও জানান, পারস্পরিক শ্রদ্ধা,সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের চর্চার মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ,বৈষম্যহীন ও সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তুলতে চাই।যেখানে প্রত্যেক মানুষ নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও স্বাতন্ত্র বজায় রেখে মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবেন।সর্বোপরি তিনি সনাতন ধর্মীদের জন্য নির্দিষ্ট(মন্দির)) স্থাপন করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন এবং ঢাকা-১৮আসনে বসবাসরত সকল হিন্দু সম্প্রদায়ের সুখ,শান্তি,সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন।
ধর্মীয় বিশ্বাস ঐতিহ্য ও সাংস্কৃতিক আবহে উৎসবটি প্রতিবছর আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে-ই উদযাপিত হয়।
শারদীয় এ উৎসবের মহা ষষ্ঠীর উদ্বোধন করেন বাংলাদেশ ইস্কনের-সাধারণ সম্পাদক ও ঢাকা-স্বামীবাগ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজ।এছাড়া মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন পূজা কমিটির বিশেষ উপদেষ্টা শ্রীমতি মৌসুমী চট্টোপাধ্যায়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকার উত্তরা শ্রীশ্রী রাধারমণ মন্দির ইসকনের অধ্যক্ষ শ্রী শুভ নিতাই দাস ব্রহ্মচারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সার্বজনীন পূজা কমিটি উত্তরা পশ্চিম থানা শাখার প্রধান উপদেষ্টা শ্রী দিলীপ কাজুড়ী এবং বিশেষ উপদেষ্টা শ্রী পরিমল কুমার সোম।
সম্পূর্ণ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মহানগর সার্বজনীন পূজা কমিটি উত্তরা পশ্চিম থানা শাখার সভাপতি শ্রী সুজয় কুমার সাহা এবং অনুষ্ঠান সঞ্চালনায় কমিটির সাধারণ সম্পাদক শ্রী কমল কান্তি সরকার।
পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারকরণ এবং ভক্তদের নির্বিঘ্নে পূজা দর্শনের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি ইতিম মধ্যেই সম্পন্ন করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।