*মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ফুলপুর-তারাকান্দার রূপকার মোতাহার হোসেন তালুকদারের*
মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি
*ময়মনসিংহ*: মাদকের কালো থাবা থেকে তরুণ সমাজকে বাঁচাতে কঠোর অবস্থান নিলেন উত্তর জেলা ময়মনসিংহের যুগ্ম আহ্বায়ক ও ফুলপুর-তারাকান্দা উন্নয়নের রূপকার মোতাহার হোসেন তালুকদার।
মঙ্গলবার ফুলপুর উপজেলায় এক মতবিনিময় সভায় তিনি ঘোষণা দেন, "মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। এ এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। যারাই এই অপরাধের সাথে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
মোতাহার হোসেন তালুকদার বলেন, "ফুলপুর-তারাকান্দাকে মাদকমুক্ত আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। স্কুল-কলেজের শিক্ষার্থীদের ধ্বংস করছে এই মাদক। অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীকে একসাথে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করুন। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।"
তিনি আরও জানান, মাদক প্রতিরোধে প্রতিটি ইউনিয়নে সচেতনতা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার করা হবে। যুব সমাজকে খেলাধুলা ও কর্মমুখী শিক্ষায় সম্পৃক্ত করে মাদক থেকে দূরে রাখাই তার মূল লক্ষ্য।
তার এই ঘোষণায় এলাকার সচেতন মহল সাধুবাদ জানিয়েছে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে মাদকের কারণে অতিষ্ঠ ছিলেন তারা। মোতাহার হোসেন তালুকদারের কঠোর অবস্থান ফুলপুর-তারাকান্দার নতুন ভোরের সূচনা করবে বলে আশা করছেন তারা।