মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা: ঢাকা-১৮ আসনে এমপি এস এম জাহাঙ্গীর হোসেনের মাঠে কাজ করছেন তুরাগ থানা বিএনপির আহ্বায়ক ও ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব আমানুল্লাহ ভূইয়া
জেসমিন আক্তার
ঢাকা, নিজস্ব প্রতিবেদক:
সমাজ থেকে মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন তুরাগ এলাকার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক এবং ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব আমানুল্লাহ ভূইয়া। তিনি বলেছেন, “মাদক আমাদের যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও সামাজিক অপরাধমুক্ত একটি আধুনিক ও মানবিক সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকাসক্তি প্রতিরোধ সম্ভব বলে তিনি মত প্রকাশ করেন।
আলহাজ্ব আমানুল্লাহ ভূইয়া বর্তমানে ঢাকা-১৮ আসনের জনপ্রিয় নেতা এস এম জাহাঙ্গীর হোসেনের পক্ষে সক্রিয়ভাবে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। এলাকার উন্নয়ন, জনসেবা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন বলে স্থানীয়রা জানান।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলের মতে, তুরাগ এলাকায় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে আলহাজ্ব আমানুল্লাহ ভূইয়া ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। বিশেষ করে মাদকবিরোধী সচেতনতা, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রে তার ভূমিকা প্রশংসিত হচ্ছে।
তিনি বলেন, “জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে আমি ৫৩ নং ওয়ার্ডকে একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও উন্নয়নমুখী আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের সেবা করাই আমার প্রধান লক্ষ্য।”
এদিকে তুরাগ এলাকার সর্বস্তরের জনগণ আশা প্রকাশ করেছেন যে, মাদকবিরোধী এই উদ্যোগ এলাকার সামাজিক স্থিতিশীলতা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নতুন প্রজন্মের নিরাপদ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার