যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে দেশে ফিরে ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ
মোঃ সোহাগ মিয়া প্রতিনিধি উত্তরা
যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন চিকিৎসা শেষে দেশে ফেরার পর ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য, জননেতা জনাব এস এম জাহাঙ্গীর হোসেন ভাইয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সন্ধ্যায় ঢাকায় এমপির বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় নেতারা তার শারীরিক সুস্থতার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থ হয়ে দেশে ফেরায় আনন্দ প্রকাশ করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিমানবন্দর থানা যুবদলের সাবেক সফল সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং বিমানবন্দর থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহান।
নেতৃবৃন্দ এমপি এস এম জাহাঙ্গীর হোসেনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি ঢাকা-১৮ আসনের উন্নয়ন এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।
এমপি এস এম জাহাঙ্গীর হোসেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দলের নেতাকর্মীদের ভালোবাসা ও দোয়ায় তিনি দ্রুত সুস্থ হয়ে জনগণের সেবায় ফিরতে পেরেছেন। তিনি এলাকার সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সৌজন্য সাক্ষাৎটি এলাকার রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।