রাজিবপুরে দুই শিক্ষকের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে থানায় লিখিত অভিযোগ
রাজিবপুর ( কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বালিয়ামারী বাজারে একটি দোকানঘর মেরামতকে কেন্দ্র করে চাঁদা দাবি, কাজে বাধা এবং প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী রৌমারী উপজেলার যাদুরচর এলাকার বাসিন্দা মো. হাবিবুর রহমান। তিনি চর রাজিবপুর থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, বালিয়ামারী বাজারে তার মালিকানাধীন একটি দোকানঘর দীর্ঘদিনের পুরোনো ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় হাট ইজারাদারের মৌখিক অনুমতি নিয়ে সেটির মেরামতের কাজ শুরু করেন।
অভিযোগে তিনি দাবি করেন, এ সময় বালিয়ামারী বাজারপাড়া এলাকার মো. নিউটন হোসেন ওরফে লিচু মাস্টার এবং মো. আব্দুল মতিন মাস্টারসহ আরও ৮ থেকে ১০ জন অজ্ঞাত ব্যক্তি তার দোকানঘর মেরামতের কাজে বাধা দেন। তারা দোকানঘর পুনর্নির্মাণ করতে হলে ২ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী আরও বলেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এতে তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন। পরে বিষয়টি হাট ইজারাদারকে জানালে তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।
এর পরিপ্রেক্ষিতে হাবিবুর রহমান চর রাজিবপুর থানায় লিখিত অভিযোগ দিয়ে ঘটনার তদন্ত, দোকানঘর মেরামতের সুযোগ নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
তবে অভিযোগে অস্বীকার করে আব্দুল মতিন মাস্টার বলেন, যে আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে তার সাথে আমাদের কোনো প্রকার কথা হয়নি, তার অভিযোগ সম্পুর্ণ মিথ্যা ও ভিত্তিহীন
অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন আলম বলেন,যে অভিযোগ পেয়েছি ।