রাজিবপুরে ১৪৪ বোতল ভারতীয় এসক্যাফ সিরাপসহ দুইজন আটক
জিয়াউর রহমান জিয়া রাজিবপুর কুড়িগ্রাম
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় ১৪৪ বোতল ভারতীয় এসক্যাফ সিরাপসহ দুইজনকে আটক করেছে রাজিবপুর থানা পুলিশ।
বটতলা এলাকা থেকে জামালপুরগামী একটি সিএনজিযোগে যাওয়ার পথে স্লুইসগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪৪ বোতল ভারতীয় এসক্যাফ সিরাপ জব্দ করা হয়।
আটককৃতরা হলেন—কুড়িগ্রাম সদর উপজেলার এমদাদুল হক মানিক (৩৭) এবং রাফিক (২১)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জিয়াউর রহমান জিয়া
০১৭০৭৪৫১০৩০