সুশৃঙ্খল ও আধুনিক ওয়ার্ড গড়তে ৫৩ নং ওয়ার্ডে সড়কের নেমপ্লেট স্থাপন কার্যক্রম শুরু।
মোঃ সোহাগ মিয়া সিনিয়র রিপোর্টার উত্তরা
একটি পরিচ্ছন্ন, পরিকল্পিত ও আধুনিক ৫৩ নং ওয়ার্ড গড়ে তোলার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩ নং ওয়ার্ডের বিভিন্ন সড়কে নেমপ্লেট স্থাপনের কাজ শুরু করেছেন তুরাগ থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক এবং আগামী ডিএনসিসি নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হাজী মোঃ চান মিয়া বেপারী।
বৃহস্পতিবার ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এই নেমপ্লেট স্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্যোক্তাদের মতে, সড়কের সঠিক নাম ও ঠিকানা চিহ্নিতকরণের ফলে সাধারণ মানুষের চলাচল, জরুরি সেবা এবং ডেলিভারি কার্যক্রম সহজ হবে। পাশাপাশি ওয়ার্ডের সৌন্দর্য বৃদ্ধি এবং নাগরিক শৃঙ্খলা নিশ্চিত করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, হাজী মোঃ চান মিয়া বেপারী দীর্ঘদিন ধরে এলাকার সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমের সঙ্গে জড়িত। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে এলাকাবাসীর অভিমত।
এ বিষয়ে হাজী মোঃ চান মিয়া বেপারী বলেন, *"৫৩ নং ওয়ার্ডকে একটি আধুনিক ও সুশৃঙ্খল ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। নেমপ্লেট স্থাপন তারই একটি অংশ। জনগণের সহযোগিতা পেলে ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেনেজ, আলোকায়ন ও পরিচ্ছন্নতা নিয়েও ধাপে ধাপে কাজ করব।
তাঁর এই উন্নয়নমূলক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ওয়ার্ডের বাসিন্দারা। তারা বলেন, এমন পরিকল্পিত উদ্যোগের মাধ্যমেই একটি বাসযোগ্য ওয়ার্ড গড়ে তোলা সম্ভব।
আগামীতে এই কার্যক্রম অব্যাহত রাখতে সকলের দোয়া, ভালোবাসা ও আন্তরিক সমর্থন কামনা করেছেন তিনি।