হাজী বাবর আলী ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদক
উত্তরা তুরাগ কামাড়পাড়া আল আকসা মসজিদ সংলগ্ন হাজী বাবর আলী ফাউন্ডেশন উদ্যোগে ইফতার ও দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ জহিরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক তুরাগ থানা বিএনপি ও ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ শফিকুল ইসলাম সভাপতি ৫৪ নং ওয়ার্ড বিএনপি। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হাজী ইসলাম বলেন কেউ আমার ভাই কেউ আমার চাচা সবার আমার জন্য দোয়া করবেন আমি ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী। হাজী জহিরুল ইসলাম আর বলেন আমি যদি আপনাদের ভোটের মাধ্যমে কাউন্সিলর হয়। আমি কথা দিলাম এই ৫৪ নং ওয়ার্ডের কোন মাদকের আস্তানা থাকবে না চাঁদাবাজি থাকবে না আমি প্রতিহিংসার রাজনীতি করবো না সবাই আমার ভাই।কোন রাস্তাঘাট কাচা ভাংগা থাকবে না এই ৫৪ নং ওয়ার্ডে সিসিব ক্যামেরা থাকবে। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সেবা করতে পারি।এই সময় আরো উপস্থিত ছিলেন হাজী সেকান্দর আলী সভাপতি আল আকসা জামে মসজিদ কামারপাড়া ও মোঃ খোকন সরকার সাবেক সহ-সভাপতি তুরাগ থানা বিএনপি ও মোঃ সেলিম মিয়া সাবেক ছাত্রনেতা মোঃ কবির হোসেন সভাপতি কামারপাড়া ইউনিট মোঃ মোস্তফা কামাল সাধারণ সম্পাদক কামারপাড়া ইউনিট মোঃ জাফর পাটোয়ার যুগ্ন সাধারন সম্পাদক ৫৪ নং ওয়ার্ড বিএনপি মোঃ জাকির হোসেন বিএনপি নেতা ও আব্দুর রহিম বিএনপি নেতা। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের দল বিএনপির সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আল আকসা মসজিদের ইমাম ও খতিব।