১৭ বছরের অবহেলার অবসান চায় ৫৩ নম্বর ওয়ার্ডবাসী, নলভোগ-ধরঙ্গরটেক সড়ক সংস্কারের দাবিতে জোরালো উদ্যোগ সার্বিক সহযোগিতায় তুরাগ থানা বিএনপি যুগ্ন আহবায়ক ও ৫৩ নংওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী মোঃ চান মিয়া বেপারী
মোঃ সোহাগ মিয়া উত্তরা
দীর্ঘ ১৭ বছর ধরে অবহেলিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের নলভোগ-ধরঙ্গরটেক সংযোগ সড়কটি এবার আলোর মুখ দেখতে পারে। রূপসী বাংলা মোড় থেকে আকিজ ফাউন্ডেশন স্কুল পর্যন্ত ২ নম্বর সড়কটি এখনও কাঁচা থাকায় প্রতি বছর বর্ষায় হাজারো মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই পুরো সড়ক কাদা ও জলাবদ্ধতায় একাকার হয়ে যায়। ফলে আশপাশের প্রায় ৩ হাজার বাসিন্দা এবং এলাকার স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অ্যাম্বুলেন্স, রিকশা এমনকি পায়ে হেঁটে চলাচলও দুরূহ হয়ে পড়ে।
এলাকাবাসীর এই দীর্ঘদিনের কষ্টের কথা শুনে মাঠে নেমেছেন তুরাগ থানা বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক ও ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মোঃ চান মিয়া ব্যাপারী। তিনি জানান, সমস্যার দ্রুত সমাধানে ইতোমধ্যেই ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস.এম. জাহাঙ্গীর এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান সাহেবের সঙ্গে আলোচনা করে পরামর্শ নেওয়া হয়েছে।
হাজী চান মিয়া ব্যাপারী বলেন, "এই সড়কটি শুধু একটি রাস্তা নয়, এটি তিন হাজার মানুষের স্বপ্ন ও শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের পথ। ১৭ বছর ধরে এখানে কোনো উন্নয়ন হয়নি। আর অবহেলা চলতে দেওয়া যায় না।"
খুব শিগগিরই তিনি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শফিকুল ইসলাম মিল্টনের কাছে সড়কটির ড্রেনেজ ব্যবস্থা এবং দ্রুত সংস্কারের দাবিতে একটি আনুষ্ঠানিক দরখাস্ত জমা
দেবেন বলে জানান
স্থানীয় বাসিন্দারা বলছেন, নির্বাচনের আগে-পরে অনেক প্রতিশ্রুতি এলেও বাস্তবায়ন হয়নি। এবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিত উদ্যোগে যেন সড়কটি পাকা হয় এবং স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠে, সেটাই তাদের একমাত্র দাবি।
হাজী মোঃ চান মিয়া ব্যাপারী আরও বলেন, "সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই যৌক্তিক দাবির দ্রুত বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এলাকাবাসীর পাশে থেকে শেষ পর্যন্ত লড়ে যাব।"