৫৪ নং ওয়ার্ডের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন হাজী জহিরুল ইসলাম।
মোঃ সোহাগ মিয়া বিশেষ প্রতিনিিধ
৫৪ নং ওয়ার্ডে কামাড়পাড়া রাজাবাড়ী কালিয়ারটেক খায়েরটেক ধৌর ভাটুলিশা নয়ানীচালা এলাকার সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হাজী মোহাম্মদ জহিরুল ইসলাম তিনি বলেন আসুন নতুন বছরের সব ব্যর্থতা দুঃখ গ্লানি পিছনে ফেলে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী চাঁদাবাজ মাদক ও সন্ত্রাস মুক্ত আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সকলে একযোগে কাজ করি।
আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শের একজন সৈনিক হিসেবে আমার বলতে হয় গত বছরে পহেলা বৈশাখ আমাদের জন্য স্বস্তিদায়ক ছিল না কারণ স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের কারণে পুরো বাংলাদেশের মানুষ ই একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে নাগরিক হিসেবে পরাধীন ছিল।পহেলা বৈশাখ ১৪৩২বাঙালি সংস্কৃতির আজকের বিন্দু মাত্রায় স্বস্তি দেয় কারন আমরা এখন স্বৈরাচারমুক্ত বাংলাদেশে বসবাস করি। হাজী জহিরুল ইসলাম আরো বলেন অন্তবর্তী কালীন সরকারের কাছে অনুরোধ অতি দ্রুত নির্বাচনে ব্যবস্থা করেন এবং আমাদের প্রত্যাশা আগামীর পহেলা বৈশাখ নির্বাচিত সরকারের অধীনে উদযাপন করতে পারি। সবাইকে পহেলা নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ শুভ নববর্ষ