ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন কে স্থায়ী কমিটির সদস্য হওয়ায় তারেক রহমানকে ধন্যবাদ তুরাগ থানা বিএনপির
মোঃ সোহাগ মিয়া উত্তরা
ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন কে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তুরাগ থানা বিএনপি।
আজ এক বিবৃতিতে তুরাগ থানা বিএনপির আহবায়ক আলহাজ্ব আমানুল্লাহ ভূঁইয়া বলেন, জনগুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঢাকা-১৮ আসনের জনপ্রিয় সংসদ সদস্যকে সদস্য করায় প্রধানমন্ত্রী দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে তুরাগ, উত্তরখান ও দক্ষিণখান এলাকার বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংক্রান্ত সমস্যা সমাধানে নতুন গতি পাবে বলে আমরা আশাবাদী।
তিনি আরও বলেন, এস এম জাহাঙ্গীর হোসেন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। স্থায়ী কমিটির সদস্য হিসেবে তার অভিজ্ঞতা এলাকাবাসীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিবৃতির শেষে আলহাজ্ব আমানুল্লাহ ভূঁইয়া প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং নবনির্বাচিত কমিটি সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন কে সার্বিক সাফল্য কামনা করেন।