ফুলপুরে জমি নিয়ে বিরোধ,চাচাকে ফাঁসাতে শিশুকে ব্যবহারের অভিযোগ ভাতিজার বিরুদ্ধে
ময়মনসিংহ ফুলপুরে উপজেলার রূপসি ইউনিয়নের পাতিলগাঁও গ্রামের চাচা ভাতিজার দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের মধ্যে ভাতিজা হুমায়ূনের পক্ষ থেকে তার দেড় বছরের শিশু মারিয়া আক্তারকে আছড়ে ফেলার অভিযোগ তুলেছেন চাচি আছমা খাতুনের (৪৮) বিরুদ্ধে,থানায় লিখিত অভিযোগও দিয়েছেন বলে জানা গেছে,
কিন্তু বিশ্বস্ত সুত্রে জানা গেছে জমি নিয়ে বিরোধের ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে চাচা মাইন উদ্দিনকে ফাঁসানোর চেষ্টা করছে ভাতিজা হুমায়ূন।
মাইন উদ্দিনের পরিবারের দাবি,জমি নিয়ে বিরোধের বিষয়ে আদালতের রায় এবং লিগ্যাল এইডের দুই দফা নোটিশ থাকার পরও সমস্যার সমাধান হয়নি।তাঁদের অভিযোগ,ভাতিজা হুমায়ূন আদালতের রায় মানেননি এবং লিগ্যাল এইডের নোটিশে হাজিরও হননি।
এর মধ্যে শিশুকে ঘিরে গুরুতর অভিযোগ সামনে আসায় ঘটনাটির পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।
চাচা মাইন উদ্দিনের পরিবারের আশংকা শিশুটিকে কেন্দ্র করে সামাজিক সহানুভূতি আদায় এবং প্রশাসন ও গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে দীর্ঘদিনের জমি-বিরোধে নিজেদের অবস্থান শক্ত করার জন্য পরিকল্পিতভাবে এবং ঘটনা সামনে আনতে চাইছে ভাতিজা হুমায়ূন এর ফলে মূল বিরোধের বিষয়টি আড়ালে পড়ে যাওয়ার আশঙ্কাও করছেন তাঁরা।
আদালতের রায় ও লিগ্যাল এইডের নোটিশের পরও জমি-বিরোধের নিষ্পত্তি হলো না কেন?বিরোধের মধ্যে শিশুকে ঘিরে এমন অভিযোগ সামনে আসার পেছনে কোনো পরিকল্পনা রয়েছে কি না?এসব প্রশ্নের উত্তর পেতে পুরো ঘটনা নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছে মাইন উদ্দিনের পরিবার।
এই বিষয়ে জানতে হুমায়ূনের মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে তা বন্ধ পাওয়া যায়।
তবে শিশুটিকে আছড়ে ফেলার অভিযোগ যেমন গুরুতর,তেমনি কাউকে ফাঁসানোর পরিকল্পনা আরো গুরুতর বিধায় জমি-বিরোধের নথিপত্র,আদালতের আদেশ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা সবকিছুই তদন্তের মাধ্যমে যাচাইয়ের দাবি তুলেছেন এলাকাবাসী।