
পলাশ তালুকদার :প্রতিনিধি
- ঢাকা ১৭,( গুলশান-বনানী ক্যান্টনমেন্ট - ভাষানটেক) এলাকার সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ক্যান্টনমেন্ট থানা বিএনপির আহবায়ক বিশিষ্ট আইনজীবী ও সমাজ সেবক এডভোকেট আলমগীর হোসেন, তিনি বলেন আসুন নতুন বছরে অতীতের সব ব্যর্থতা, দুঃখ, গ্লানি পেছনে ফেলে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা অনুযায়ী চাঁদাবাজ,মাদক,ও সন্ত্রাস মুক্ত আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সকলে একযোগে কাজ করি।
আজকের এই দিনে জাতীয়তাবাদী আদর্শের একজন সৈনিক হিসেবে আমার বলতে হয় গত বছরের পহেলা বৈশাখ আমাদের জন্য স্বস্তিদায়ক ছিল না। কারণ স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের কারণে পুরো বাংলাদেশের মানুষই নির্দিষ্ট একটি গোষ্ঠীর কাছে নাগরিক হিসাবে পরাধীন ছিল। আজ পহেলা বৈশাখ ১৪৩২ বাঙালি সংস্কৃতির এই দিনটি আজকে ভিন্নমাত্রায় স্বস্তি দেয়,কারণ আমরা এখন স্বৈরাচার মুক্ত বাংলাদেশে বসবাস করছি। আলমগীর হোসেন আর ও বলেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ তারা যেন অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন এবং আমাদের প্রত্যাশা আগামীর পহেলা বৈশাখ নির্বাচিত সরকারের অধীনে উদযাপন করবো। আমি আবার ও ঢাকা ১৭ আসনের সর্বস্তরের জনগণকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাই শুভ নববর্ষ।