পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন হাজী জহিরুল ইসলাম।
নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাজধানীর তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তর ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী জহিরুল ইসলাম । দৈনিক বাংলা নিউজ টিভি সাক্ষাৎকারে বলেন, পবিত্র মাহে রমজান আমাদের আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর জীবনে ঈদুল ফিতর আনন্দ, খুশি সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। ঈদ শুধুমাত্র আনন্দের দিন নয়; এটি আত্মিক উজ্জীবন, দান-সদকার চর্চা এবং মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা বৃদ্ধির এক মহৎ উপলক্ষ। তিনি আরও বলেন, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ যেন ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে, সে জন্য সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। বিশেষ করে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের প্রতি সহমর্মিতা প্রদর্শনের মাধ্যমে ঈদের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করা সম্ভব। তিনি আশা প্রকাশ করেন, সবাই মিলেমিশে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন। হাজী জহিরুল ইসলাম বলেন, কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে তিনি তুরাগ এলাকার মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, ৫৪ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসার, পরিবেশ রক্ষা এবং জনগণের জীবনমান উন্নয়নে তিনি বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করতে চান। তিনি আরও উল্লেখ করেন, প্রতিবছর ঈদকে সামনে রেখে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো তার কাছে বিশেষ আনন্দের বিষয়। চলতি বছরও তিনি ৫৪নং ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, খাদ্য ও শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, খেলাধুলার আয়োজন এবং অসহায় মানুষের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। তিনি বলেন, রাজনীতির পাশাপাশি মানুষের পাশে থাকা আমার অঙ্গীকার। হাজী জহিরুল ইসলাম আর বলেন মানুষের দুঃখ-দুর্দশার সময় তাদের পাশে দাঁড়াতে পারলেই আমি নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। উল্লেখ্য, হাজী জহিরুল ইসলাম দীর্ঘদিন ধরে তুরাগ থানা বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডেও নিয়মিত সম্পৃক্ত। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও সুখ-সমৃদ্ধিতে ভরা একটি আনন্দময় ঈদ কামনা করেছেন। ঈদ মোবারক ঈদ মোবারক।।